বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮২টি শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিক্স পণ্য। এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব