আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বেইজিং সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, চীন এ সফর পেছানোর বিষয়ে সম্মতি দিয়েছে এবং নতুন তারিখ নির্ধারণে কাজ চলছে।
আগামী দুই সপ্তাহের মধ্যেই ট্রাম্পের বেইজিং সফরের কথা ছিল। তবে ইরান যুদ্ধের কারণে ব্যস্ততার কথা উল্লেখ করে ট্রাম্প মঙ্গলবার জানান, তিনি পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে এশিয়া সফরে যাবেন, যদিও নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।
এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের সফর নিয়ে দুই দেশ যোগাযোগ বজায় রাখবে।বিশ্লেষকদের মতে, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবেই যুক্তরাষ্ট্র-চীন কূটনৈতিক তৎপরতায় এই পরিবর্তন এসেছে।
রিপোর্টার্স২৪/এসসি