| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের গোয়েন্দামন্ত্রী খতিব নিহতের দাবি ইসরায়েলের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২১:৩৩:৫৪:অপরাহ্ন  |  ৪৬৩৯৩৮ বার পঠিত
ইরানের গোয়েন্দামন্ত্রী খতিব নিহতের দাবি ইসরায়েলের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল দাবি করেছে, ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব এক রাতে চালানো হামলায় নিহত হয়েছেন।বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ক্যাটজ বলেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথভাবে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেসব ইরানি শীর্ষ কর্মকর্তা লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে অতিরিক্ত অনুমোদন ছাড়াই হামলা চালানো যাবে।

বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪