| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় স্বস্তি, ভাড়া নিয়ে কিছু অসন্তোষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৪:০৯:৪১:অপরাহ্ন  |  ৪৯০১২৩ বার পঠিত
ঈদযাত্রায় স্বস্তি, ভাড়া নিয়ে কিছু অসন্তোষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদকে সামনে রেখে সাভারের সড়কে এবার তুলনামূলক স্বস্তি লক্ষ্য করা গেছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ কম এবং দীর্ঘ যানজট নেই।

হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়া এলাকায় কিছু চাপ থাকলেও চলাচল স্বাভাবিক। তবে বাস কাউন্টার থেকে যাত্রী ওঠানামার সময় ধীরগতি এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করছে।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, দুপুরের পর শিল্পাঞ্চলের পোশাক কারখানার ছুটি শুরু হলে চাপ বাড়তে পারে। তবে তারা আশাবাদী, গত বছরের মতো তীব্র যানজট হবে না।

যাত্রীদের অভিজ্ঞতা মিশ্র। ইন্টার স্টক অ্যাপারেলের সহকারী ব্যবস্থাপক শেখ শরিফ বলেন, “গত বছরের তুলনায় যাত্রা অনেক সহজ, তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। নবীনগর থেকে যশোরের ভাড়া ৬০০–৬৫০ টাকার পরিবর্তে এবার ৯৬০ টাকা দিতে হয়েছে।” বরিশালগামী যাত্রী শহিদুল ইসলামও বলেন, “রাস্তা স্বাভাবিক, তবে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। নজরদারি বাড়ানো জরুরি।”

পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। এসপি গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, “গাড়িগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তবে তেলের সমস্যা মাঝে মাঝে কিছু বিঘ্ন সৃষ্টি করছে।”

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, “সড়কে চাপ তুলনামূলক কম। কোথাও যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”

পরিবহন সংশ্লিষ্টরা এবং যাত্রীরা মিলিয়ে বলছেন, এবারের ঈদযাত্রা স্বস্তির পথে এগোচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪