| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬২০ পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৭:২৬:৪০:পূর্বাহ্ন  |  ৪৭৪৬৭০ বার পঠিত
৬২০ পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর নদ্দা এলাকার হারিস সড়কে অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ পুলিশ-এর ভাটারা থানা পুলিশ।

আটকরা হলেন হানিফ ও সৈকত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ। পুরো অভিযানটি পরিচালিত হয় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের তত্ত্বাবধানে।

এসআই হাফিজ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাটারা থানার ওসি ইমাউল হক বলেন, রাজধানীতে মাদক কারবার বন্ধে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪