| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের আলোকে পথ হেঁটে যাব: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৭:২৫:০০:অপরাহ্ন  |  ৪৭৫৪৪৪ বার পঠিত
জুলাই সনদের আলোকে পথ হেঁটে যাব: আইনমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় খাল খনন কর্মসূচিতে অংশ নেন।

এসময় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সোমবার(১৬ মার্চ) দুপুরে উদ্বোধনের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা  গ্রহণ করা হয়।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি আগামী পাঁচ বছরে আমরা বিশ হাজার কিলোমিটার নদী,খাল,বীল খনন করবো। যারা নদী, খাল,বীল,জমি অবৈধ্য দখলদার আছেন তারা কেউ থাকবে না।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আমরা জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে, জুলাই সনদের আলোকে পথ হেটে যাব। আমরা কোনো ইমোশনের জায়গায় নাই,ইমোশন এবং আইন দুইটাকে এক সাথে নিয়ে এগিয়ে যাব। আপনারা যারা জুলাই সনদ পড়েছেন তারা জানবেন সেখানে বলা আছে, সংবিধান, সংশোধন সাপেক্ষে এই সনদ কার্যকর হবে।

পরে উদ্বোধন শেষে তিনি আলোচনা সভায় অংশ নেন। কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমূখ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪