| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১২:১৬:৩৭:অপরাহ্ন  |  ৫১৩১৯৭ বার পঠিত
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন হতে পারে।

প্রশাসক জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। গরম আবহাওয়ার কারণে কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও আলো, সকলের জন্য ওযুখানা, মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী এবারের ঈদে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। তাই সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। তিনি নগরবাসীকে আহ্বান জানান, যারা প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ আদায় করতে চান, নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আসুন। প্রবেশের সময় নির্দেশনা মেনে চলতে হবে এবং নিরাপত্তা ব্যাহত করতে পারে এমন কোনো জিনিস বহন করবেন না।

জাতীয় ঈদগাহ পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪