| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৫:৫২:৫০:অপরাহ্ন  |  ৪৮৪৯৮৫ বার পঠিত
২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদরোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন।

স্পিকার বলেন, সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। অধিবেশনে সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ জানান তিনি এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

এর আগে এদিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয় এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধীদলীয় সদস্যরা। এ সময় তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউটও করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪