| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৩:৪৭:৪৩:অপরাহ্ন  |  ৫১২৮২৫ বার পঠিত
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: পহেলা বৈশাখে বাংলাদেশে কৃষকদের জন্য নতুন কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) বেলা ১১ টায় এই বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংসদ সচিবালয়-এ, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ আরও উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কৃষক কার্ড বিতরণ প্রক্রিয়া এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য সুবিধা পাবে, যা কৃষি উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪