| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আগে ও পরে ট্রাক-ভ্যান চলাচল বন্ধ থাকবে, জানালেন ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৩:০৯:৫৬:অপরাহ্ন  |  ৫০৮২২৩ বার পঠিত
ঈদের আগে ও পরে ট্রাক-ভ্যান চলাচল বন্ধ থাকবে, জানালেন ডিএমপি কমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড় ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি। 

শনিবার (১৪ মার্চ ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড় ঝক্কর বাস রাস্তায় নামবে না।

তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪