| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১২:৩৯:০৪:অপরাহ্ন  |  ৫৩৫৪৮৫ বার পঠিত
ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। সভার আয়োজন করা হয় আরএমজি ও নন-আরএমজি খাতে সম্ভাব্য শ্রম অসন্তোষ নিরসনের জন্য করণীয় নির্ধারণে।

মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকের পাওনা নিয়ে জটিলতা তৈরি না হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধ নিশ্চিত করবেন।

সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সরকার জানান, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ অনুসারে কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪