| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১১:১২:৪৮:পূর্বাহ্ন  |  ৫১২১৮৯ বার পঠিত
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে জরিমানা

 শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল বিতরণ না করে নিজ বাড়ি থেকে বিতরণ করেছেন।যা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ধারার লঙ্ঘন।এ অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার(১৩মার্চ) শেরপুর সদর উপজেলার প্রশাসনের নির্দেশনায়  সদর উপজেলা ভূমি কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪