শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভাতশালা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্ধারিত ডিলার পয়েন্টে চাল বিতরণ না করে নিজ বাড়ি থেকে বিতরণ করেছেন।যা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ৬ ধারার লঙ্ঘন।এ অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার(১৩মার্চ) শেরপুর সদর উপজেলার প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলা ভূমি কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রিপোর্টার্স২৪/ এন এইচ