| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৭:০৯:০২:অপরাহ্ন  |  ৫৫৭১৬২ বার পঠিত
আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। এছাড়া সরকার নানা জনকল্যাণমূলক কাজও বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য সংসদে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪