রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমের মধ্যে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। আহমেদ আযম খান বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ত্রয়োদশ সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তাদের শপথও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রদান করেছেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার কারণে তারা আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। সেই খালি পদ পূরণের জন্য সরকার নতুন মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট আহমেদ আযম খানকে নিয়োগ দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম