| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১৩:৪৯:১৫:অপরাহ্ন  |  ৫৩১৫৯৮ বার পঠিত
ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে ঢাকায় উচ্চপর্যায়ের প্রথম সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়েইডংয়ের ঢাকায় আগমনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, আর চীনের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন সান ওয়েইডং। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সান ওয়েইডং-এর আসন্ন সফর নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থে নতুন সহযোগিতার উপায় বের করার সুযোগ তৈরি হবে। সফরের সময় সান ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘমেয়াদী সমর্থন ও অবদানের স্বীকৃতি দিয়ে আশা করা যায়, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন গতি দেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪