| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১২:৫৩:৪৪:অপরাহ্ন  |  ৫৩১৭৭৬ বার পঠিত
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার আগে তিনি বক্তব্য শুরু করেন। প্রথমেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত আন্দোলন ও সংগ্রামে আত্মত্যাগ করা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ থেকে আমাদের দেশে গণতান্ত্রিক যাত্রা পুনরায় শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপোস করেননি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন।

তারেক রহমান আরও বলেন, দল মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির মূল লক্ষ্য। তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন এবং উল্লেখ করেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪