| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৪:৪৭:৩৩:অপরাহ্ন  |  ৫৩৪৩২৬ বার পঠিত
রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাড্ডা এলাকায় একটি পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর-পূর্বাঞ্চল ১০ নং লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শিশু দুজন বাড়ির পাশের রাস্তায় খেলছিল। পাশের একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণ কাজ চলছিল। দেয়ালের ভেতরে রাখা ইট ও বালুর নিচে চাপা পড়ে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আয়েশার বাবা মো. ইকবাল হোসেন জানিয়েছেন, আয়েশা শহিদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ বলেন, তার একমাত্র মেয়ে মরিয়ম প্রতিদিন আয়েশার সঙ্গে খেলতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪