| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ০৮:৩৯:৪১:পূর্বাহ্ন  |  ৫৩৪৭০০ বার পঠিত
ধামরাইয়ে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি হাসপাতালে

স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাই পৌর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। তারা ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, রান্নাঘরের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দম্পতি দগ্ধ অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী রনজিত বলেন, রান্নার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তবে রান্নাঘরে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে বাড়িটির গ্যাস লাইনের রাইজার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে থাকা দুটি গ্যাস লিকেজ শনাক্ত করে তা বন্ধ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বিস্ফোরণের ফলে ওই দম্পতি দগ্ধ হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস জমে থাকার কারণে বিস্ফোরণটি ঘটেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪