| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৫:২০:৩২:অপরাহ্ন  |  ৫৬৪৭২৪ বার পঠিত
ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-এ চোর সন্দেহে গণপিটুনিতে এক মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হত্যার ঘটনায় আদালত ২৮ জনের বিরুদ্ধে পুলিশ দাখিল করা সম্পূরক চার্জশিট গ্রহণ করেছে। একই সঙ্গে ২২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।

মামলার নথি অনুযায়ী, ফজলুল হক মুসলিম হলে এক যুবককে চোর সন্দেহে আটকে রেখে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে মৃত্যু হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে।

আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪