রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাব এসেছে। সরকার এ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনা আজ (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।
সভাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্ম সচিব (পুলিশ-১ ও ২ অধিশাখা), উপসচিব (পুলিশ-১ শাখা), উপসচিব (পুলিশ-৪ ও ৫ শাখা) এবং উপসচিব (র্যাব ১ ও ২ শাখা) উপস্থিত থাকবেন।
পুলিশ অধিদপ্তর থেকে প্রস্তাবিত এই পদগুলো গ্রেড-১০ (নিরস্ত্র) এবং বিভিন্ন ইউনিটে নিয়োগের মাধ্যমে পুলিশের কার্যক্ষমতা ও জনসেবা আরও সম্প্রসারিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম