বাগেরহাট প্রতিনিধি: “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোরাম মো. বাতেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহসভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, জেলা কৃষি অফিসের উপপরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অফিসের উপপরিচালক সন্তোষ কুমার নার্থ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত পাল, সামাজিক বনবিভাগের কর্মকর্তা চিন্ময় মধু, অগ্রণী ব্যাংকের এজিএম মো. শরিফুল ইসলাম, সাংবাদিক আলী আকবার টুটুর, ইয়ামিন, আমিরুর হক বাবু, এস এস সোহান, মোল্লা আব্দুর রব, বাচ্চু মল্লিক, আজাদ রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন