| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী নারীদের হাতে তুলে দিলেন ‘ফ্যামিলি কার্ড’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১২:০৮:১২:অপরাহ্ন  |  ৫৩৪৩৪২ বার পঠিত
প্রধানমন্ত্রী নারীদের হাতে তুলে দিলেন ‘ফ্যামিলি কার্ড’

রিপোর্টার্স২৪ ডেস্ক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে নারীরা প্রথমবারের মতো কার্ড গ্রহণ করেন।

শুরুতে পারবিন বেগম নামের এক নারীর হাতে প্রথম কার্ডটি তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, যা প্রধানমন্ত্রীসহ সকল উপস্থিতিরা হাততালি দিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।

কার্ড গ্রহণের পর এক নারী বলেন, “আমরা ফ্যামিলি কার্ড পেয়ে খুব খুশি। জীবনে কল্পনাও করিনি কখনো এমন সুবিধা পাবো। আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে সুস্থ রাখেন এবং গরিবের পাশে থাকতে পারেন।”

এই কার্ডের মাধ্যমে নির্বাচিত নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের নারীপ্রধান পরিবারের জন্য আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪