| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪৭টি মানুষের খুলি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০২:৪৪:১৬:পূর্বাহ্ন  |  ৫৬৬৬৯৭ বার পঠিত
রাজধানীতে কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪৭টি মানুষের খুলি

স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিশেষ অভিযানে কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা খুলি ও হাড়ের উৎস কোথা থেকে এসেছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের পটভূমি, গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং উদ্ধার হওয়া কঙ্কালের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪