| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একজনকে একাধিকবার স্বাধীনতা পুরস্কার দিতে নীতিমালা বদলালো সরকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৬:৩৫:৫১:অপরাহ্ন  |  ৫৪০২৫১ বার পঠিত
একজনকে একাধিকবার স্বাধীনতা পুরস্কার দিতে নীতিমালা বদলালো সরকার

স্টাফ রিপোর্টার: একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (৮ মার্চ) স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলির ৭.১১ অনুচ্ছেদ সংশোধন করে অফিস আদেশ জারি করেছে।

সংশোধিত অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদানের জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত থাকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার প্রাপ্তির পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে অন্যূন ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা যাবে।’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠানকে এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।

এই তালিকায় থাকা জাফরুল্লাহ চৌধুরী ১৯৭৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন। এর আগেও ভুল করে একই ব্যক্তিকে দুবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করার পর তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল।

এ বছর জাফরুল্লাহ চৌধুরীর নাম যাতে বাদ না দিতে হয় সে জন্য স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪