নিজস্ব প্রতিবেদক: জামিনে মুক্ত হয়ে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন রেজাউল করিম রতন। স্থানীয় সূত্র জানায়, তিনি কুমিল্লার আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন। এক যুবলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রতন নিয়মিত মহানগর যুবলীগের কার্যক্রম খোঁজখবর নিচ্ছেন এবং ঈদের পর জামিনে মুক্ত নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক খেলা শুরু করার ইঙ্গিত দিয়েছেন।
৫ মার্চ রতন কুমিল্লায় এসে কারাগারে থাকা আওয়ামী নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা ও তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। একই সঙ্গে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তার ছেলে এলবিন এসব আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন। অন্য একটি সূত্র দাবি করছে, কিছু কর্মীকে অস্ত্র ও অর্থ দিয়ে এলবিন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।
কুমিল্লা শহরজুড়ে রতন-এলবিন জুটি আবারও আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে রক্তাক্ত সহিংসতার অন্যতম হোতা রতন জামিনে মুক্ত হলেও, তার পুত্র এলবিন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত। স্থানীয় সূত্র জানায়, এলবিন সদর আসনের প্রতিটি ওয়ার্ডে অস্ত্রধারী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যাদের হাতে বিপুল অর্থ ও ক্ষমতা রয়েছে।
রতনের বিরুদ্ধে রয়েছে দাঙ্গা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা। জুলাই ৩৬-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ককটেল ও বোমা হামলার ঘটনায় রতন-এলবিনের নাম উঠে আসে, যা আজও জনমনে ক্ষোভের আগুন জ্বালিয়ে রেখেছে।
অভিযোগ উঠেছে, জামিনে মুক্ত থাকার পরও রতন যমুনা ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে নিষিদ্ধ আওয়ামী নেতাদের মাঝে বিতরণ করেছেন। এই অর্থের মাধ্যমে কুমিল্লায় রাজনৈতিক দুর্বৃত্তায়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।
জনমনে প্রশ্ন উঠেছে সরকারপক্ষের আইনজীবীরা কি রতনের জামিনের বিরোধিতা করছেন? বিশেষ সূত্র দাবি করছে, কুমিল্লার আওয়ামীপন্থী তথাকথিত কিছু সাংবাদিক রাত-দিন রতনের জামিনের জন্য কাজ করেছে। এবং কি বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে রতনের পক্ষে কাজ করায় জামিনের অযোগ্য মামলাগুলো নিম্ন আদালতে রহস্যজনকভাবে অনুমোদিত হচ্ছে।
কুমিল্লায় রতন-এলবিন সিন্ডিকেট কি নতুন করে রাজনৈতিক সন্ত্রাসের অধ্যায় রচনা করছে এই প্রশ্নে উত্তাল কুমিল্লা।
রতনের জামিনে মুক্ত থাকার পর সহিংসতার আশঙ্কা প্রবল। এলবিন ও তার বাহিনী মামলার বাদী ও আহত ভুক্তভোগীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জননিরাপত্তা, বিচারিক স্বচ্ছতা ও রাজনৈতিক শুদ্ধতার প্রশ্নে কুমিল্লাবাসী আজ চরম উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে উঠছে।
১) জামিনে মুক্ত রতন কুমিল্লায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন পুনরুজ্জীবিত
২) জামিনে মুক্ত রতন ঢাকায় নাশকতার ছক কুমিল্লায় আতঙ্ক
৩) মেয়র নির্বাচনের ইঙ্গিত রতন এলবিন জুটি আবারও আলোচনায়
৪) কথিত সাংবাদিকদের তদবিরে রতনের জামিন রহস্যে ঘেরা কুমিল্লা
রিপোর্টার্স২৪/ঝুম