| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডিতে রিকশায় থাকা তরুণীর কানের দুল ছিঁড়ে উধাও ছিনতাইকারী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ০৪:০৮:৫৪:পূর্বাহ্ন  |  ৫৩৬৪৪২ বার পঠিত
ধানমন্ডিতে রিকশায় থাকা তরুণীর কানের দুল ছিঁড়ে উধাও ছিনতাইকারী

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশায় থাকা তিন তরুণীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ এর মিরপুর রোডে এ ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, তিন তরুণী একটি রিকশায় করে ধানমন্ডি এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ছিনতাইকারী তাদের রিকশার কাছে এসে এক তরুণীর কানের দুল ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভিডিওতে দেখা যায় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তরুণীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪