| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৯:২৪:৩৮:অপরাহ্ন  |  ৫৬৮৯০৩ বার পঠিত
ঢাকা ওয়াসার এমডিকে  অপসারণ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সরকার মো. আবদুস সালাম ব্যাপারীকে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা (ওয়াসা)’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অপসারণ করেছে।রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মো. আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ ছিল। এছাড়া তার নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে তড়িঘড়ি করে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিগত কয়েক বছরে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। ওই প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল।

এমন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ওয়াসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪