| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৩:৪০:৩৪:অপরাহ্ন  |  ৫৪৫৪৭৪ বার পঠিত
দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আদালত নামঞ্জুর করেছেন।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার খরচ ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা, যা অন্তর্ভুক্ত— অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা।

তুলনামূলকভাবে দেখা গেলে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের থেকে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার বেশি সম্পদ পাওয়া গেছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং এটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর, জুলাই রেভল্যুশনারি শনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আনিস আলমগীর ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৫ মার্চ হাইকোর্ট থেকে একই মামলায় তিনি জামিন পান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪