| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ মজুত-অতিমুনাফা ঠেকাতে মনিটরিং: ইশরাক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৬:১৬:৩১:অপরাহ্ন  |  ৫৫২১১৭ বার পঠিত
অবৈধ মজুত-অতিমুনাফা ঠেকাতে মনিটরিং: ইশরাক

স্টাফ রিপোর্টার: রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফার চেষ্টা করছে কি না, এসব বিষয় তদারকির জন্য বাজার পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজার পাইকারি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়ত। এখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সবজি, মসলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। তাই রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং অবৈধভাবে মজুত ও অতিমুনাফা ঠেকানোর জন্য এই পরিদর্শন করা হয়েছে।

তিনি জানান, বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মসলাসহ বিভিন্ন পণ্যের মজুত ও দাম যাচাই করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকায় জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ যদি এগিয়ে এসে সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।

ইশরাক হোসেন জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা এবং তিতাসের সঙ্গে বৈঠক করে সমন্বিতভাবে কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, আগামী দুই-এক দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ দিনে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ হাসানুজ্জামান।

প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং সরাসরি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪