| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৭:৩৯:৩৬:অপরাহ্ন  |  ৫৭১৮০৪ বার পঠিত
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধানসম্মত বিধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নন, এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশান-এ দলের চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে এবং এটি সাংবিধানিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতিকে ব্যক্তি হিসেবে নয়, বরং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংসদকে স্মরণীয় করে রাখতে হবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলের কাছে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবুও সরকার উদারতার পরিচয় দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪