| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১০:২০:০১:পূর্বাহ্ন  |  ৫৭২৪১১ বার পঠিত
ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৬ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে যাত্রীরা পাচ্ছেন আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রায় সব অগ্রিম টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর একই দিনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এর আগে ঈদের আগে ১৩, ১৪ ও ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে যথাক্রমে ৩, ৪ ও ৫ মার্চ। আর ৬, ৭, ৮ ও ৯ মার্চ বিক্রি করা হচ্ছে যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের ট্রেনের টিকিট।

অন্যদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন যাত্রীরা কিনতে পারবেন ২৩ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

অনলাইনে ট্রেনের টিকিট কেনার সহজ পদ্ধতি

যাত্রীরা মোবাইল অ্যাপ Rail Sheba অথবা বাংলাদেশ রেলওয়ে–এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সহজেই অগ্রিম টিকিট কিনতে পারবেন।

ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে “Find Ticket” অপশনে ক্লিক করতে হবে।

এরপরের পেজে ট্রেনের নাম, ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না—এসব তথ্য দেখা যাবে। সেখান থেকে পছন্দের ট্রেন নির্বাচন করে “View Seats” অপশনে গিয়ে খালি আসন থাকলে নিজের পছন্দমতো সিট নির্বাচন করা যাবে। এরপর “Continue Purchase” বাটনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড অথবা bKash–এর মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড হবে এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

পরে ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪