| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন চারজন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ২২:৩৫:১৮:অপরাহ্ন  |  ৫৬৭৪৯৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন চারজন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় রাষ্ট্রীয় প্রটোকলে কিছু পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় বা স্বাগতম জানাতে চারজন উপস্থিত থাকবেন।

প্রজ্ঞাপনে উল্লেখিত চারজন হলেন:

১.মন্ত্রিসভার জ্যেষ্ঠতম মন্ত্রী

২.চিফ হুইপ

৩.মন্ত্রিপরিষদ সচিব

৪.প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

এর আগে প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা ও প্রত্যাবর্তনের সময় মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন। নতুন নিয়মে সেই তালিকা সীমিত করে চারজনকে নির্ধারণ করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন এই সিদ্ধান্তটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির স্বাক্ষরে জারি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪