| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনিস আলমগীরের জামিন শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১২:৪৩:৫৮:অপরাহ্ন  |  ৫৭৪৩৯০ বার পঠিত
আনিস আলমগীরের জামিন শুনানি আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এই আবেদন কার্যতালিকায় ৩৯২ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছিলেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি গত ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন।

গত ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয় এবং জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪