| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৫:২১:৪৭:অপরাহ্ন  |  ৫৬৯৯৯৪ বার পঠিত
পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তবে এটি প্রাথমিকভাবে পাইলট আকারে ৮ থেকে ৯টি উপজেলায় চালু হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে। আমরা যারা ওই কমিটিতে ছিলাম, আমরা আশা করছি যে, ইনশাআল্লাহ পহেলা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারব।

এটি সারাদেশে একযোগে নাকি পাইলট ভিত্তিতে চালু হবে। এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইলট আকারে যাবে এটা। এখন ৮টা-৯টা উপজেলার মধ্যে যাবে।

একটি কার্ডের মাধ্যমে কৃষকরা কী ধরনের সুবিধা পাবেন। জানতে চাইলে তিনি বলেন, যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদের কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতো।

আর পরে একচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে, সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি— সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্মেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে।

বিনামূল্যে সার-বীজের কথা বলা হয়েছিল। বিনামূল্যে সার-বীজ কি পাবেন কৃষকরা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনামূল্যে সার বোধহয় প্রান্তিক কৃষকদের ব্যাপারে বা একেবারে গরিব কৃষকদের প্রশ্নে বোধহয় ছিল। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়নি।

আপনাদের কাছে কৃষক মানে কারা আসলে থাকবে এই পাইলট প্রজেক্টে? কৃষক হিসেবে কাদেরকে আপনারা চিহ্নিত করছেন- জানতে চাইলে তিনি বলেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪