| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৪:২২:১৭:অপরাহ্ন  |  ৫৭১৯৬৫ বার পঠিত
রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন।

তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং অব্যবস্থাপনা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ওয়ার্ড, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট সরেজমিন পর্যবেক্ষণ করেন। রোগীর চাপ ও হাসপাতালের সীমিত সুযোগ-সুবিধার মধ্যে চিকিৎসাসেবার মান বজায় রাখার চ্যালেঞ্জ তুলে ধরেন।

মন্ত্রী রোগী অভিযোগ, অ্যানেস্থেশিয়া চিকিৎসকের স্বল্পতা এবং অপারেশন থিয়েটারের আধুনিকায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এছাড়া পরিচ্ছন্নতা ও লিনেন ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পেয়ে হাসপাতালের পরিচালককে কড়া নির্দেশনা দেন। নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্টদের বিল থেকে কাটবে বলেন তিনি।

সবচেয়ে গুরুত্বের সঙ্গে মন্ত্রী ঘোষণা করেন, দালালচক্র বা অবৈধ অর্থ আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। ট্রলি ভাড়া বা অন্য কোনো অবৈধ কার্যকলাপে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার একটি বড় পরিকল্পনার ওপর কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪