| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৩:০৮:৪৭:অপরাহ্ন  |  ৫৮৯০৬৫ বার পঠিত
দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনটি জানায়, মানবিক দিক বিবেচনায় বিশেষ এই ফ্লাইট দুটি পরিচালনা করা হচ্ছে।

প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।

টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিস্তারিত জানা যাবে হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪