| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১২:৪১:৫৭:অপরাহ্ন  |  ৫৭১০৫৫ বার পঠিত
ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন। অপর পাঁচজন হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।

রিটের বিষয়ে আদালতের শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এআইএম

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪