| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, হটলাইন চালু

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ০৮:২৮:২৫:পূর্বাহ্ন  |  ৫৯৬৪০৩ বার পঠিত
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, হটলাইন চালু

সিনিয়র রিপোর্টার: ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হামলা–পাল্টা হামলার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ছয়টি দেশের বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে জরুরি বিজ্ঞপ্তিতে।

শনিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো এই সতর্কবার্তা জারি করে। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইতোমধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দূতাবাসগুলোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বিশেষত খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং অযথা জমায়েত এড়িয়ে চলা জরুরি। প্রবাসীদের নগদ অর্থ, এমিরেটস আইডি বা স্থানীয় পরিচয়পত্র, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলা এবং সংশ্লিষ্ট দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড কিংবা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইনে এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জরুরি যোগাযোগের নম্বর

সংযুক্ত আরব আমিরাত (আবুধাবী দূতাবাস):

হটলাইন ও হোয়াটসঅ্যাপ: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১ ০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬

ইমেইল: [email protected]

দুবাই কনস্যুলেট:

হটলাইন: +৯৭১ ৫০৮১৬৮২৫৩, +৯৭১ ৫০৮১৬৮৩৬৩

ইমেইল: [email protected]

ইরাক (বাগদাদ):

হটলাইন (হোয়াটসঅ্যাপ): +৯৬৪ ৭৮২৭৮৮৩৬৮০

ইমেইল: [email protected]

কুয়েত:

হটলাইন: +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১

ইমেইল: [email protected]

বাহরাইন (মানামা):

হেল্পলাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫

ইমেইল: [email protected]

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন নির্দেশনা দেওয়া হবে। প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪