| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ২০:১৪:৩২:অপরাহ্ন  |  ৫৯৭৩০৭ বার পঠিত
মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের এই ইফতার মাহফিলে—আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যেন আমাদের আগামী দিনের কাজগুলো হবে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন, আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দেবেন।’

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন গুম-খুনের শিকার হয়েছে, এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪