স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, যমুনা ভবন ছাড়ার পর সেখানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটিতে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠতে পারেন। আসন্ন ঈদুল ফিতরে তিনি সেখানে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।
উল্লেখ্য, ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার গঠনের পর নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখন তিনি তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার-এর কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কাজে বেশি সময় দেবেন।
রিপোর্টার্স২৪/এসসি