| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:৪৫:২৫:অপরাহ্ন  |  ৬৩১৫৩৭ বার পঠিত
অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গত ১৭ বছর মন্ত্রণালয়টি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালিত হয়েছে এবং নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে সব কার্যক্রম হবে নিয়মের আওতায়। দেশের সব আইপি টিভি ও অনলাইন পোর্টালকে একটি নীতিমালার আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, যারা একটি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে চান না, কারণ স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের বিকাশে অপরিহার্য।

পরবর্তীতে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশ দেন। তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা খোঁজখবরও নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪