| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই: স্থানীয় সরকার মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৪:৪২:২৬:অপরাহ্ন  |  ৬০৩৩১৪ বার পঠিত
পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই: স্থানীয় সরকার মন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। তিনি এই তথ্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে প্রকাশ করেছেন।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগ নিয়ে সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। দেশে মোট ১২টি সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন আদালতের আদেশ অনুযায়ী একজন নির্বাচিত মেয়র দ্বারা পরিচালিত হচ্ছে। বাকি ১১টিতে সরকারের উদ্যোগে রাজনৈতিক প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইমধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয় এবং অনেক জনপ্রতিনিধি পালিয়ে যান। এর ফলে প্রশাসনে শূন্যতা তৈরি হয়। ধারাবাহিকতা বজায় রাখতে তখন সরকারি কর্মকর্তাদের অস্থায়ীভাবে সিটি করপোরেশনগুলোয় প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও সেই ব্যবস্থা বিশেষ পরিস্থিতির জন্য নেওয়া হয়েছিল, তবে দীর্ঘায়িত হওয়ায় নাগরিক সেবা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪