| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:৫৬:৩১:অপরাহ্ন  |  ৬০৬০৮১ বার পঠিত
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে এবার ক্যালেন্ডারের মারপ্যাঁচে সরকারি চাকরিজীবীদের সামনে টানা ১০ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ায় আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

২০২৬ সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল ফিতরের মূল ছুটি নির্ধারিত হয়েছে ৫ দিন। ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত। 

সরকারি ছুটি শুরু হলে প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে যান। এ সময়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ার কারণে পথে পথে তৈরি হয় দীর্ঘ যানজনসহ নানা ভোগান্তি। 

বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর একদিন আগে শবে কদরের ছুটি ও দুইদিন পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি কোনোভাবে বাড়বে কি না তা নিয়ে প্রশ্ন বা কৌতুহল আছে অনেকের মধ্যে।

এ বছরের রোজার শুরু থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলো। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে রমজান উপলক্ষে ছুটি শুরু হয়। রোজার আগের দিন থেকে এ ছুটি শুরু হয়ে বন্ধ থাকবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকায়ই এ ছুটির বিষয়টি ঘোষণা করা হয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪