| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাজারীবাগে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৭:০১:০১:পূর্বাহ্ন  |  ৬০৬২৭৩ বার পঠিত
হাজারীবাগে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুল–এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের ‘হাজার হোটেল’ সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)–এর জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তির গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। পরিবারসহ তিনি হাজারীবাগ এলাকায় হায়দার আলী হোটেলের পাশের একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন এবং নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হত্যাকারীর পরিচয় সম্পর্কে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪