| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৭:৪৬:৫৪:অপরাহ্ন  |  ৬২০০৯১ বার পঠিত
জয়পুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের তিনটি কারখানায় নোংরা পরিবেশ থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের ধানমন্ডি এলাকায় বনলতা সুইটস অ্যান্ড বেকারিকে ৫০ হাজার, রাতুল বেকারিকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি কোম্পানির স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ নুরুল হুদা ও জয়পুরহাট ক্যাবের সভাপতি আব্দুস সালাম সরদার।

এসময় তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য ব্যবহারসহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪