| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:০৫:১৩:অপরাহ্ন  |  ৬২৫৮৭৩ বার পঠিত
দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নতুন সরকারের দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার । সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রবীন্দ্র চাকমা ,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিশান, ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।

পাঁচ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ:

মো. ইব্রাহিম খলিল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সহকারী একান্ত সচিব।মো. জুনাইদ: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সহকারী একান্ত সচিব।মো. আল মামুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের সহকারী একান্ত সচিব। মো. শরীফুল ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের সহকারী একান্ত সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এপিএসদের নিয়োগ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর প্রয়োজন ও ইচ্ছার ভিত্তিতে করা হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’-এর ৯ম গ্রেডে (২২,০০০–৫৩,০৬০ টাকা) বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন। নিয়োগ তাদের পদে বহাল থাকার সময় পর্যন্ত কার্যকর থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪