| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২০:৪৬:১০:অপরাহ্ন  |  ৬৫৬৬৫২ বার পঠিত
একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা, থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ইসি জনবল ব্যবস্থাপনার শাখার সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

‘আগামী ১ মার্চের মধ্যে তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় অবমুক্ত হয়েছেন বলে গণ হবেন’, বলা হয় আদেশে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটাই বড় ধরনের বদলির উদ্যোগ নিয়েছে ইসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪