| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘অপাহাড়ি’ প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:১৬:০৫:অপরাহ্ন  |  ৬২৯৭৩৮ বার পঠিত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘অপাহাড়ি’ প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী প্রত্যাহার ও দপ্তর পুনর্বণ্টনের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সংগঠনটির দুই যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি এই আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক পথে বাংলাদেশের নতুন এই অভিযাত্রায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারসহ সব প্রান্তিক জাতিগোষ্ঠীর মানবাধিকারের বিষয়সমূহ প্রাধান্য পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 

বলা হয়েছে, নবগঠিত মন্ত্রীসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এক পাহাড়িকে পূর্ণমন্ত্রী দায়িত্ব দেওয়ার পাশাপাশি আরেকজন অপাহাড়িকে প্রতিমন্ত্রীর পদে রাখা হয়েছে। যা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

বিবৃতিতে নেতারা বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জনসংহতি সমিতির সাথে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখে।

জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার ৩টি আসনে পাহাড়ের ভোটাররা বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে। এতে প্রতীয়মান হয়, বিএনপির প্রতি পাহাড়ের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে।

দুই যুগ্ম সমন্বয়কারী বলেন, বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচীর মাধ্যমে বহুজাতির ‘রেইনবো নেশন’ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির রেইনবো নেশনকে স্বাগতম জানিয়েছে।

এই রেইনবো নেশনের বুনিয়াদ মজবুত করার লক্ষ্যে নবগঠিত সরকারের উচিত হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির সাথে অসামঞ্জস্যপূর্ণ অপাহাড়ি প্রতিমন্ত্রীকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে নেওয়া এবং দপ্তর পুনর্বণ্টন করা।

২০০১ সালে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নি গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমনি রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি তার পদাঙ্ক অনুসরণ করে নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখতে বিচক্ষণ ভূমিকা রাখবেন বলে দেশবাসীর প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪