| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএনসিসির নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১১:২৪:৫৭:পূর্বাহ্ন  |  ৬৪৩৫৬৭ বার পঠিত
ডিএনসিসির নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)–এর প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন–এর সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুসারে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের তথ্যও জানানো হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ১২ ফেব্রুয়ারি বিদায়ী অন্তর্বর্তী সরকার মোহাম্মদ এজাজ–কে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। তার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী সময়ে সুরাইয়া আক্তার জাহানকে দায়িত্ব দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪